Recent Post

header ads

এমপি শিমুলের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন।

নাটোরে এমপি
শিমুলের তৎপরতায়
দুর্ঘটনা থেকে রক্ষা
পেল ট্রেন।

নাটোর প্রতিনিধিঃ নাটোরে এমপি শিমুলের
তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক
চক্রবর্তী জানান, সন্ধ্যা সাতটার দিকে স্থানীয়
সাংসদ শফিকুল ইসলাম শিমুল ফোন করে জানান,
বাসুদেবপুর স্টেশন এলাকায় ২৩৬ নং রেল ব্রিজ
এলাকায় রেল লাইনের ফিস প্লেট কে বা কারা
খুলে নিয়ে গেছে। খবর পেয়ে রেলের
কর্মীরা দ্রুততার সাথে সেখানে গিয়ে ফিস
প্লেট লাগিয়ে রেক্টিফাই করে রেল
চলাচলের উপযোগী করা হয়। সেই সঙ্গে
সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এ বিষয়ে এমপি শফিকুল ইসলাম শিমুলকে জিজ্ঞাসা
করা হলে তিনি জানান, সন্ধ্যায় বাসুদেবপুর এলাকার
দলের এক কর্মী তাকে ফোনে বিষয়টি
জানালে তিনি সঙ্গে সঙ্গে রেলওয়ে বিভাগসহ
পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষকে দ্রুততার সাথে
ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। তিনি আশঙ্কা
প্রকাশ করে আরো জানান, এটি নাশকতার জন্যে
করা হয়ে থাকতে পারে। বড় ধরনের রেল
দুর্ঘটনা থেকে জনগনের জানমাল রক্ষা পাওয়া তিনি
মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ